ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ১২:৫৯:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি

নারী ক্রিকেট: বিকেএসপিকে হারালো শেখ রাসেল 

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৫ পিএম, ৩১ মে ২০২২ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লীগে জয় পেয়েছে শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমি। আজ মঙ্গলবার শেখ রাসেল ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) নারী ক্রিকেট দলকে। 
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ব্যাট-বল হাতে অলরাউন্ড নৈপূণ্য প্রদর্শন করেন শেখ জামালের অধিনায়ক সোবাহান মোস্তারি। ব্যাট হাতে অনবদ্য ৭৮ রান ও বল হাতে ২২ রানে ২ উইকেট নেন তিনি। 
প্রথমে ব্যাট করে, ৮ উইকেটে ১৭০ রান তুলতে পারে বিকেএসপি। রাবেয়া খান সর্বোচ্চ ৪২ রান করেন। এছাড় অধিনায়ক দিশা বিশ্বাস ২৭ ও আশরাফি ইয়াসমিন অপরাজিত ২১ রান করেন।
অধিনায়ক মোস্তারি ছাড়াও শেখ রাসেলের পক্ষে ২টি করে উইকেট নেন সানজিদা মেঘলা ও ইসমত জাহান ইমু।  
মোস্তারির ৮৩ বলের ইনিংসে ৯টি চার ও ১টি ছক্কা ছিলো। তার ব্যাটিং দৃঢ়তায় ৪৫ দশমিক ২ ওভারে ৭ উইকেটে ১৭৪ রান তুলে ম্যাচ জিতে শেখ রাসেল। 
এছাড়াও প্রিয়াঙ্কা মালিক ৩৪ ও ইমু ২৪ রান করে শেখ রাসেলের জয়ে অবদান রাখেন। 
বিকেএসপির পক্ষে ব্যাট হাতে ৪২ রান করার পর বল হাতে ১৭ রানে ৪ উইকেট নিয়েও, দলকে জয়ের স্বাদ দিতে পারেননি রাবেয়া।